সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ডিসি’র সঙ্গে ডিজিএফআই পরিচয়ে প্রতারনার চেষ্টাকালে ৪ প্রতারকের ৭ দিন জেল

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁও ডিসি’র সঙ্গে ডিজিএফআই পরিচয়ে প্রতারনার চেষ্টাকালে ৪ প্রতারকের ৭ দিন জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ঠাকুরগাঁও ডিসির অফিস কক্ষে প্রতারণা করার সময় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ডাদেশ ভোগের জন্য জেলা কারাগারে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাণীশংকৈল উপজেলার সাবুডাঙ্গা চেংমারি গ্রামের ইসমাইল হোসেন, ভান্ডারা গ্রামের রফিউল ইসলাম ও নজরুল ইসলাম ও নন্দুয়া সন্দারই গ্রামের বাবর আলী।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তরিকুল ইসলাম বলেন, ‘দুপুরে ডিজিএফআই পরিচয়ে চার ব্যক্তি গণভবনের ডিজিএফআই কর্মকর্তা সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি নিয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের কক্ষে ঢুকে টেন্ডার বিষয়ে চাপ প্রয়োগ করে। এ সময় জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি গোপনে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রতারণার কথা স্বীকার করে।’

এ সময় আটক প্রতারকদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন সেট, নগদ ২২ হাজার ৭০৪ টাকা ও বিভিন্ন কাগজ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি জানান, ফোন পেয়ে পুলিশ জেলা প্রশাসকের কক্ষ থেকে চার প্রতারককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিলে পুলিশ তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না পুলিশ তা তদন্ত করে দেখছে বলে জানান তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডিসি’র সঙ্গে ডিজিএফআই পরিচয়ে প্রতারনার চেষ্টাকালে ৪ প্রতারকের ৭ দিন জেল

আপডেট টাইম ১২:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯