সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বিএনপিকে নিশ্চিহ্ন করতেই খালেদাকে আটকে রাখা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক::বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর জন্য হতাশার কিছু নেই উল্লেখ করে ফখরুল বলেন, ‘বিএনপি নিঃশেষ হয়ে যায়নি।’

শুক্রবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে ‘খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। ৮৬০ পৃষ্ঠার এই বইটির প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত চৌদ্দ মাস ধরে কারাগারে। বর্তমানে শারীরিকভাবে অসুস্থ বিএনপিনেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপি অতীতেও প্রতিটি সংকটে উঠে দাঁড়িয়েছে। এবারো বিএনপি ঘুরে দাঁড়াবে।’

খালেদা জিয়াকে নিয়ে লেখা বইটির মূল্য দুই হাজার টাকা। তবে অনুষ্ঠানস্থলে এক হাজার টাকায় বিক্রি করা হয় সেটি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বিএনপিকে নিশ্চিহ্ন করতেই খালেদাকে আটকে রাখা: ফখরুল

আপডেট টাইম ০৬:২১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯