সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের মারপিটে একজন নিহত

ঠাকুরগাঁও প্রতিবেদক::ঠাকুরগাঁওয়ে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে রহিম উদ্দিন নামে একজন খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। বুধবার সকালে জেলার রানীশংকৈল উপজেলায় ধুলঝাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝাড়ী গ্রামের রহিম উদ্দিনের বসতভিটার সীমানা নিয়ে প্রতিবেশী ইমতাজুল হকের সঙ্গে বিরোধ চলছিল। বুধবার সকালে রহিম উদ্দিন সেখানে বসতভিটা নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ ইমতাজুল হকের লোকজন বাধা দেয়। এ নিয়ে বচসা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে ইমতাজুলের লোকজনের লাঠির আঘাতে রহিম উদ্দিন ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ইমতাজুল ও তার স্ত্রী হোসনে আরা বেগমকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের মারপিটে একজন নিহত

আপডেট টাইম ০৪:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯