সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ওসি মোয়াজ্জেমকে রংপুরে বদলির প্রতিবাদে জুতা প্রদর্শন

রংপুর ব্যুরো::ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্তের প্রতিবাদে ফুসে উঠেছে রংপুরের মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ ছাড়াও রাজপথে জুতা মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আন্দোলন নামে একটি সংগঠন।

শনিবার রংপুরের লালবাগ ও কারমাইকেল কলেজ গেট এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এছাড়াও রবিবার নগরীতে বিক্ষোভের ডাক দিয়েছে অনেকে।

এসব সমাবেশ ও মানববন্ধন থেকে নুসরাত জাহান রাফির হত্যাকা-ের ঘটনায় দায়িত্বে অবহেলাকারী অভিযুক্ত ওসি মোয়াজ্জেম হোসেনের রংপুর রেঞ্জে বদলির আদেশ প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ ছাত্র নেতারা।

সংগঠনটির রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রায়হান শরিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সমন্বয়ক হানিফ খান সজীব, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলমগীর কবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক রোকনুজ্জামান রবিউল, কারমাইকেল কলেজ জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব আরিফ আলী প্রমুখ।

৪৮ ঘণ্টার মধ্যে ওসি মোয়াজ্জেমের রংপুর রেঞ্জে বদলির আদেশ প্রত্যাহার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রংপুর রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনকে স্মারকলিপি দেয়াসহ লাগাতার আন্দোলনের হুমকি দেন বক্তারা।
প্রতিবাদ সমাবেশে ওসি মোয়াজ্জেমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে জুতা ও স্যান্ডেল প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

রংপুর পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওসি মোয়াজ্জেমকে রংপুরে সংযুক্ত করা হয়। মোয়াজ্জেম হোসেন আপাতত বেতন-ভাতা ও পদ অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন না। শুধু নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ওসি মোয়াজ্জেমকে রংপুরে বদলির প্রতিবাদে জুতা প্রদর্শন

আপডেট টাইম ০৪:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯