সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হলেন মঈনুর

নিজস্ব প্রতিবেদক::পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) হলেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ ও উন্নয়ন) মঈনুর রহমান চৌধুরী। তিনি মোখলেসুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) মিলন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

৫ মে অবসরে যান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান। পুলিশের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে কে আসছেন তা নিয়ে কয়েকদিন ধরে পুলিশ প্রশাসনে চলছিল গুঞ্জন। অবশেষে সেই দায়িত্ব দেয়া হয় মঈনুর রহমানকে।

মঈনুর রহমান চৌধুরী ১৯৬৩ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলায়।

১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশের যোগ দেন মঈনুর রহমান। তিনি খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার ছিলেন। এছাড়া পুলিশ সদর দপ্তরে ডিআইজিসহ (অর্থ) বিভিন্ন দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের ২৪ ডিসেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি) দায়িত্ব পালন করছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হলেন মঈনুর

আপডেট টাইম ১২:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯