সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

চুয়াডাঙ্গায় জামায়াতের ৪৮ নারী সদস্য আটক

চুয়াডাঙ্গা প্রতিবেদক::গোপন বৈঠক করার সময় চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর ৪৮ জন নারী সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে স্থানীয় এক ইউপি সদস্যসহ বেশ কয়েকজন বর্তমান ও সাবেক শূরা সদস্য রয়েছেন।

মঙ্গলবার দুপুরে জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি বলেন, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের জাহিদুল ইসলাম টিটুর বাড়িতে জামায়াতের প্রায় অর্ধশত নারী সদস্য গোপন বৈঠক করছেন এমন খবর পাই আমরা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান শুরু করি। অভিযান শুরুর পর বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে বাড়ির মালিকসহ ৪৮ জন নারী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ঈদের আগেই চুয়াডাঙ্গা জেলাতে বড়ধরনের নাশকতার পরিকল্পনা করছিল আটক নারীরা।

তিনি আরও জানান, আটকের পর বেশ কয়েকজন সদস্য নাশকতার পরিকল্পনার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন। উদ্ধার করা হয়েছে জামায়াতে ইসলামীর বইপত্র ও চাঁদা আদায়ের রসিদ।

আটক নারীদের থানা হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় জামায়াতের ৪৮ নারী সদস্য আটক

আপডেট টাইম ০৫:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯