সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় এসআই নিহত

নাটোর প্রতিনিধি::নাটোরে বাসচাপায় বিঞ্চুপদ পাল (৩৮) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বিঞ্চুপদ পাল নাটোর কোর্ট পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামে।

সোমবার সকাল ৭টায় শহরের হরিশপুর এলাকায় বড়হরিশপুর শ্মশান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মতিন জানান, সকালে পুলিশ লাইনস থেকে বের হয়ে পায়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন বিঞ্চুপদ। এসময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে বেলা ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এছাড়া পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

নাটোরে বাসচাপায় এসআই নিহত

আপডেট টাইম ০২:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১