ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

শেরপুরে পাকা বোরো ধান নিয়ে দিশেহারা কৃষক

বগুড়া ০২ মে: বগুড়ার শেরপুরে গত কয়েকদিন ধরে বৈরি আবহাওয়া আর ঝড়-শিলাবৃষ্টির কারনে মাঠের উঠতি পাকা ধান নিয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। অন্যদিকে ধান কাটা শ্রমিক সংকট নিয়ে চরম ভোগান্তি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠের পাকা বোরো ধান শুয়ে পড়ায় ফলন বিপর্যয় হয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি ইরি-বোরো মৌসুমে শেরপুর উপজেলার ২০ হাজার ৭০০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান রোপনের শুরু থেকেই আবহাওয়া অনুকুলে থাকায় কোন রোগ বালাই দেখা যায়নি। এছাড়া কৃষি অফিসের তৎপরাতা আর কৃষকের সচেতনতার কারনে ধান খুব ভাল হয়েছিল। কিন্তু চলতি সপ্তাহে ঝড় ও শিলাবৃষ্টিতে অনেক জমির পাকা ধানগাছ নুয়ে পড়েছে।

উপজেলার কাফুরা গ্রামের কৃষক জিল্লার রহমান জানান, এবার বোরো ধানের আবাদ খুব ভাল হয়েছিল। কিন্তু কয়েক দিনের ঝড়, শিলা বৃষ্টির কারণে জমির ধান মাটিতে পড়ে গেছে। জমি থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ধানের ব্যাপক ক্ষতি হবে। ধানের ক্ষেতে পানি থাকায় শ্রমিকরা ধান কাটতে মাঠে নামতে পারছে না। বেশি টাকা দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। বিনোদপুর গ্রামের কৃষক মীর কাশেম জানান, জমিতে পানি জমে থাকায় ধানেও পানি লাগছে। শেষমেশ কতটা ধান থাকবে, তা নিয়ে চিন্তায় পড়েছি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোছা. সারমিন আক্তার বলেন, ঝড় বৃষ্টিতে বেশকিছু পাকা-অধাপাকা ধান শুয়ে পড়েছে। এরমধ্যে কৃষকরা পাকা ধান কাটা শুরু করেছে। শতকরা ৮০ভাগ ধান পেকে গেলে দ্রুত কেটে নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ প্রাকৃতিক দূর্যোগে পুরো ধান নষ্ট না হয় এজন্য আগাম সর্তকতা হিসেবে পরামর্শ দেওয়া হচ্ছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

শেরপুরে পাকা বোরো ধান নিয়ে দিশেহারা কৃষক

আপডেট টাইম ০৫:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮