সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

ঘরে নববধূ রেখে বৌভাতের দিন থেকে বর নিখোঁজ

ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:: টাঙ্গাইলের সখীপুরে নববধূকে রেখে বৌভাতের দিন থেকে বর আহসান হাবিব নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদবপুর ইউপির বোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে থানায় অভিযোগ করেছেন নিখোঁজের পরিবার। নিখোঁজ আহসান হাবীব রোমান ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। শুক্রবার একই উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের মরিয়ম আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।
রোমানের বড় ভাই সুমন রানা জানান, কাজ আছে বলে রোমান বৌভাতের দিন শনিবার দুপুরে বোয়ালী বাজারে গিয়ে আর ফেরেনি রোমান। তার মোবাইলও বন্ধ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার হদিস পাচ্ছি না। পরিবারের সবাই চিন্তিত।
রোমানের বাবা মজিবর রহমান বলেন, বাড়িতে বৌভাতের আয়োজন, আত্মীয়-স্বজন সবাই এসেছে। অথচ আমার ছেলে কাউকে কিছু না বলে কোথায় গেল জানি না। মোবাইলও বন্ধ। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছি।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, নিখোঁজ রোমানের পরিবার লিখিত অভিযোগ করেছে। তাকে খুঁজতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঘরে নববধূ রেখে বৌভাতের দিন থেকে বর নিখোঁজ

আপডেট টাইম ০৭:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯