সংবাদ শিরোনাম
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল

জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

অনলাইন ডেস্ক:: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। আজ দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাঁকে জামিন দেয়া হয়। শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কর্মকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসে একটি সংবাদ প্রকাশের জেরে গত ২৯শে মার্চ সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের হয়। এরপর গত বুধবার ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকার বাসা থেকে শামসুজ্জামানকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২০ ঘণ্টা পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সিএমএম আদালতে আনা হয় শামসুজ্জামানকে। পরে রমনা থানা-পুলিশ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। সাংবাদিক শামসুজ্জামানের জামিন চেয়ে আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী।

ওই দিন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফের তার জামিন চেয়ে আবেদন করা হয়।
জামিন পাওয়ার যোগ্য। সভ্য দেশে দেশের একজন সাধারণ নাগরিক তার অধিকার আদায়ের লক্ষ্যে দেশের সর্বোচ্চ ব্যাক্তিকে পারলে রাস্তায় নেংটা করে ছেড়ে দেয়, সরকারের বলার বা করার কিছুই থাকে না। কারণ তারা জানে জনগনই তাদের ম্যান্ডেট করে ক্ষমতায় পাঠিয়েছে এবং তারাই কথা বলবে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

আপডেট টাইম ০৪:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩