সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

দিল্লিতে নিজেদের বাড়িতে ১১ জনের অস্বাভাবিক মৃত্যু

ভারতের দিল্লির বুরারি এলাকায় নিজ বাড়ি থেকে এক পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে সাতজন নারী ও চারজন পুরুষ। আজ রোববার সকালে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বাড়ির ভেতরে কয়েকটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সবারই চোখ বাঁধা ছিল। এ ছাড়া কয়েকজনের মৃতদেহ হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে ছিল। সবাই একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছরের এক বৃদ্ধাসহ সাত নারীর মৃতদেহ পাওয়া গেছে। এ ছাড়া চারজন পুরুষ রয়েছেন। মৃত ১১ জনের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক।

পুলিশ আরও জানায়, পরিবারটি একটি মুদি দোকান চালাত এবং কাঠের ব্যবসা করত। বুরারির শান্তনগরের ওই দোতলা বাড়িতে তাঁরা থাকতেন। প্রতিবেশী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, প্রতিদিন সকাল ছয়টায় মুদি দোকানটি খুলতেন পরিবারের সদস্যরা। আজ সকাল সাড়ে সাতটা বাজার পরও কেউ দোকান না খুললে প্রতিবেশীরা খোঁজ নিতে আসেন। তখনই লাশ দেখতে পান তাঁরা।

কী কারণে এই ঘটনা ঘটেছে, তার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

দিল্লিতে নিজেদের বাড়িতে ১১ জনের অস্বাভাবিক মৃত্যু

আপডেট টাইম ০২:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮