ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ স্বাস্থ্য পরিচালকের শেষ কর্মদিবসেও বদলী বানিজ্য- প্রশাসনে দুর্নিতীর রেকর্ড ভঙ্গ দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যার্থ হয়েছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাদ পড়ায় হতাশ জামায়াত, আপিলে ভরসা ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে আসছেন তারেক রহমান কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি রেজাউল সভাপতি, রিপন সম্পাদক, সামাদ সাংগাঠনিক, ঠাকুরগাঁওজার্নালিষ্ট ক্লাব’র পূর্নাঙ্গ কিমিট গঠন হলফনামায় মির্জা ফখরুলের বছরে আয় ১১ লাখ, হাতে আছে সোয়া কোটি ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি সভাপতি রেজাউল সম্পাদক রিপন, ঠাকুরগাঁওয়ে জার্নালিষ্ট ক্লাবের দ্বি-বার্ষিক কমিটির নির্বাচন, প্রবীন সাংবাদিকের কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু

তারেককে রেখেই দ্বিতীয় দিনের সাক্ষাৎকারে বিএনপি

সোমবার সকাল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। বেলা আড়াইটার পর খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি সংসদীয় আসন এবং খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনের জন্য প্রায় পাঁচ শতাধিক প্রার্থী এদিন সাক্ষাৎকারে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহুমদ চৌধুরী রয়েছে পার্লামেন্টারি বোর্ডে।

মনোনয়ন প্রত্যাশীরা ছাড়াও দলের সংশ্লিষ্ট জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন সাক্ষাৎকারে। রোববার সাক্ষাতকারের প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন বিএনপি পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা। স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার প্রক্রিয়ায় যোগ দিয়ে নির্বাচনের আগে নতুন আলোচনার জন্ম দেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া দুই দুর্নীতি মামলার সাজায় গত ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন তার ছেলে তারেক রহমান। দুর্নীতির দুই মামলায় ১৭ বছর এবং ২১ অগাস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজার রায় মাথায় নিয়ে তিনি বসবাস করছেন লন্ডনে। আইনের দৃষ্টিতে তিনি পলাতক আসামি। রোববার সাক্ষাৎকারে অংশ নেওয়া মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক তাদের মোটামুটি তিনটি প্রশ্ন করছেন। তিনি জানতে চাইছেন- বিএনপি এবার কেন তাদের মনোনয়ন দেবে, দলের আন্দোলনে তাদের ভূমিকা কী এবং মনোনয়ন পেলে জয়ের সম্ভাবনা কতটুকু বলে তারা মনে করেন। তারেকের তৎপরতার খবর প্রকাশের পর তাৎক্ষণিকভাবে তা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ জানিয়ে আসে।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, তাদের দলের মনোনয়ন বোর্ডে কে থাকবেন, সেটা কেবল তাদেরই বিষয়। বাইরের কারও তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।  রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, দণ্ডিত ও পলাতক আসামি হিসেবে তারেকের সঙ্গে যোগাযোগ অপরাধের পর্যায়ে পড়ে।পাল্টাপাল্টি এই বক্তব্যের মধ্যে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, এক্ষেত্রে আইনগতভাবে কিছু করার আছে কি না, তা খতিয়ে দেখবে ইসি।

সূচি অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম ও কুমিল্লা এবং বুধবার ময়মনসিংহ, ফরিদপুর এবং ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বিএনপি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ

তারেককে রেখেই দ্বিতীয় দিনের সাক্ষাৎকারে বিএনপি

আপডেট টাইম ১২:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮