ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

কান্নাকাটি দেখে নয় জনগণ উন্নয়ন দেখে ভোট দেবে_মোলানির একতা প্রতিবন্ধী স্কুল মাঠে রমেশ চন্দ্র সেন

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনে মহাজোট প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি নেতা এসে কান্নাকাটি করছেন, আমরা তো কাঁদি না। আমরা যে উন্নয়ন করছি তা মানুষকে মনে করিয়ে দিয়ে ভোট চাইছি। জনসাধারণ উন্নয়ন দেখেই ভোট দেবেন , কারো কান্নাকাটিতে ভুলে যাবেন না।
তিনি রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী , সহ-সভাপতি এ্যাড.মকবুল হোসেন বাবু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, একতা প্রতিবন্ধী স্কুলের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।
রমেশ চন্দ্র সেন বলেন, যে জমিতে আমরা একর প্রতি ১০/১৫ মনের বেশি ধান পেতাম না , সেখানে এখন ফলন বেড়ে হচ্ছে একর প্রতি ১ শ মন। যে এলাকাগুলোতে একটাও পাকা ঘর ছিল না, সেখানে এখন কাঁচা ঘর খুঁজে পাওয়া যায় না, যেখানে কোনো রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট ছিল না সেখানে এখন পাকা রাস্তা চতুর্দিকে, এটাই আওয়ামী লীগের উন্নয়ন। নৌকা মার্কায় ভোট দিলে এ উন্নয়নের ধারা আরো এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, একতা প্রতিবন্ধী স্কুলসহ দেশের প্রত্যেকটি প্রতিবন্ধী স্কুলকে এমপিও ভুক্তি করার পরিকল্পনা সরকারের রয়েছে।
জননেতা সাদেক কুরাইশী বলেন, আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সংগঠন , তাই আওয়ামী লীগই পারবে বিশে^র বুকে এদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে। তিনি বর্ষিয়ান নেতা নৌকার কা-ারি রমেশ চন্দ্র সেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত শক্তিসালি করতে জনসাধারণের প্রতি আহবান জানান।
একতা প্রতিবন্ধী স্কুলের পরিচালক আমিরুল ইসলাম বলেন, ৩০ বিজিবি’র প্রাক্তন অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ হোসেন সাহেবের ব্যক্তিগত দানে একতা প্রতিবন্ধী স্কুলে একটি আধুনিক স্থাপত্যের মসজিদ ও ৫০ জন বিশেষ শিশুর থাকবার ব্যবস্থা হয়েছে, আরো সাড়ে তিনশ বিশেষ শিশুর থাকার বন্দোবস্ত প্রয়োজন। এখনো বিদ্যালয়ের শিক্ষকরা বিনা বেতনে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, এটি এমপিওভুক্তি করার ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ কামনা করছি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

কান্নাকাটি দেখে নয় জনগণ উন্নয়ন দেখে ভোট দেবে_মোলানির একতা প্রতিবন্ধী স্কুল মাঠে রমেশ চন্দ্র সেন

আপডেট টাইম ১১:১৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮