সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জে প্রচন্ড কুয়াশা আর হার কাপানো ঠান্ডায় শীত বস্ত্রর দিকে চেয়ে অসহায় মানুষ

প্রতিনিধি : ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে জন জীবনে স্থবিরতা নেমে এসেছে। কয়েক দিন ধরে বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা সেই সাথে পশ্চিমা বাতাস। দুপুরের আগে সুর্যের মুখ দেখা মিলছে না। এতে ঠান্ডা বেড়ে গেছে কয়েক গুন। প্রচন্ড ঠান্ডার কারণে সকালে কাজে বের হতে পরছে না খেটে খাওয়া মানুষ জন। দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে ইঞ্জিন চালিত যানবাহনগুলো। সারা রাত ঝরছে ঝিরঝির বৃষ্টির মত। জরুরী কাজ ছাড়া দুপুরের আগে ঘড় থেকে বের হচ্ছে না মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবাড়ণের চেষ্টা চালাচ্ছে ছিন্নমুল পরিবারের সদস্য।এদিকে গরম কাপড়ের দোকানগুলিতে ভীড় পরেছে। তবে ক্রেতারা জানায়, দাম বেশী তাই কিনতে পারছেন না। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দিনে পৌরসভা ও ১০টি ইউনিয়নে প্রায় ৪ হাজার কম্বল প্রদান করা হয়েছে যা অত্যন্ত নগন্য। শীত বস্ত্রের জন্য উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছে অভাবী পরিবারের শত শত মানুষ। সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় ও জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, শত শত লোক শীত বস্ত্রের জন্য আসছে। সরবরাহ কম থাকায় দিতে পারছি না।
অপরদিকে বে-সরকারী ভাবে আই পজেটিভ, আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্ট, মানব কল্যান বেতার সংঘ, ল্যাম্পপোষ্ট সহ কয়েকটি প্রতিষ্টান পক্ষ থেকে এরই মধ্যে কিছু শীত বস্ত্র প্রদন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, ৩ হাজার সাড়ে ৭’শ কম্বল প্রদান করা হয়েছে। আশা করছি আরো কম্বল পাওয়া যাবে। পেলেই প্রদান করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জে প্রচন্ড কুয়াশা আর হার কাপানো ঠান্ডায় শীত বস্ত্রর দিকে চেয়ে অসহায় মানুষ

আপডেট টাইম ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮