সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

জামালপুরে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেল স্বামী-স্ত্রী

জামালপুর প্রতিনিধিঃজামালপুর সদর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে মারাত্মকভাবে ঝলসে গেল কৃষক মামুনুর রশীদ বাবলু ও তার স্ত্রী আমেনা বেগমের শরীর। গত রোববার ভোর রাতে উপজেলার দিগপাইত ইউনিয়নে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হযেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামের কৃষক মামুনুর রশীদ বাবলুর (৫৫) এবং তার স্ত্রী আমেনা বেগম (৪৫) রাতে তাদের গরুর খামারের গরু পাহারা দিতেন। প্রতিদিনের ন্যায় খামারে চৌকিতে বিছানা পেতে স্বামী-স্ত্রী মশারি টানিয়ে ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা তাদের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডে বাবলুর ডান চোখ ও মুখমন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে এবং তার স্ত্রী আমেনা বেগমের ডানের হাত থেকে পা পর্যন্ত ঝলসে যায়। তাদের চিকিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে জামালপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যান।
এব্যাপারে জামালপুর সদর নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া বলেন,সৎ ভাইদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে। এখনও অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

জামালপুরে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেল স্বামী-স্ত্রী

আপডেট টাইম ০৪:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০