সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ফের পাকিস্তান সফরে আপত্তি গেইলদের

ফাইল ছবি

ডেস্ক নিউজ :: ঘন কুয়াশার কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তাদের প্রস্তাবিত পাকিস্তান স্থগিত করেছে বলে ইতোপূর্বে খবর বেরিয়েছিলো। তবে এবার জানা গেলো বিষয়টি কুয়াশা নয়, নিরাপত্তার কারণে ক্যারিবীয় দল তাদের পাকিস্তান সফর স্থগিত করেছে।

বিভিন্ন সূত্রের দাবি, ক্যারিবিয়ান কয়েকজন শীর্ষ খেলোয়াড় পাকিস্তানে নিরাপত্তার বিষয়ে তাদের শংকা প্রকাশ করায় তিন ম্যাচের টি-২০ সিরিজটি স্থগিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রে জানা গেছে, বোর্ড যেহেতু সফর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি তাই আগামী বছর দুই দলের সূচির মধ্যে একটি সুযোগ বের করে প্রস্তাবিত সফরটি অনুষ্ঠিত হবে।

পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ক্রিস গেইল, কাইরন পোলার্ড এবং এবং ড্যারেন ব্রাভোর মতো কতিপয় সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে প্রস্তাবিত সফর সম্পর্কে আলোচনা করলে তারা পাকিস্তান সফরে আপত্তি জানায়।’

সূত্রটি আরো জানায়, ‘এমনকি পাকিস্তানে আইসিসির নিয়োগ করা নিরাপত্তা বাহিনী কর্তৃক দেয়া আইন-শৃংখলাজনিত রিপোর্টের পর ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স এসোসিয়েশনও (ডব্লুআইপিএ) শংকা প্রকাশ করেছে।’

আইসিসি’র নিয়োগ করা নিরাপত্তা বাহিনী ইতিবাচক রিপোর্ট দেয়ার পর গত সেপ্টেম্বরে লাহোরে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলে বিশ্ব একাদশ। এরপর ২৯ অক্টোবর একই ভেন্যুতে একমাত্র টি-২০ ম্যাচ খেলতে রাজি হয় শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তবে এ সফরেও লংকান দলের সিনিয়র খেলোয়াড়রা অনুপস্থিত ছিলেন।

সূত্রটি জানায়, ‘বিশ্ব একাদশ ও শ্রীলংকা দলের সফর সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ দলের কতিপয় খেলোয়াড়ের পাকিস্তান সফর নিয়ে ভীতি কাটেনি।’

তবে আরেকিট সূত্র জানিয়েছে, ‘২৫ নভেম্বর থেকে নিউজিল্যান্ড সফর শুরু করার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের এবং লাহোরে কুয়াশা ও ধুলিময় কন্ডিশনের কারণও এ সফর স্থগিত হওয়ার একটি কারণ। তবে ওয়েস্ট ইন্ডজ ক্রিকেট যেহেতু এ সফরের প্রতিশ্রুত দিয়ে এবং সফর আয়োজনে অঙ্গীকার করেছে তাই সফরটি দুই দলের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

ফের পাকিস্তান সফরে আপত্তি গেইলদের

আপডেট টাইম ০১:২৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭