সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মধুর ক্যান্টিনের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৫ জনকে বহিষ্কার

অনলাইন বিশ্বিবদ্যালয় রিপোর্টার::কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংঘর্ষের ঘটনায় সংগঠন থেকে একজনকে স্থায়ী বহিষ্কার ও চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে গত ১৩ মে সোমবার ইফতার পরবর্তী সময়ে মধুর ক্যান্টিনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা তদন্তের নিমিত্তে গত ১৩ মে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে ও তাদের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ওই ঘটনায় স্থায়ী বহিষ্কার হয়েছেন জিয়া হল ছাত্রলীগের কর্মী সালমান সাদিক। সাময়িক বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগের বিজ্ঞান অনুষদের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু, জিয়া হল ছাত্রলীগের সদস্য কাজী সিয়াম ও কর্মী সাজ্জাদুল কবির এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জারিন দিয়া।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি বিএম লিপি আক্তার এবং জিয়া হল ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান শান্তর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না- তার লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে দফতর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মধুর ক্যান্টিনের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৫ জনকে বহিষ্কার

আপডেট টাইম ১১:৩৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯