ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

হাবিপ্রবি ৩ বিদেশিসহ ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্চিত করা, ইন্টারন্যাশনাল হলে বিশৃংখলা সৃষ্টি ও রোভার স্কাউটের এক নারী সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ৩ বিদেশিসহ ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশে এ তথ্য জানা যায়। গত ২৯ জুলাই তাদেরকে দেয়ার জন্য এই চিঠি ইস্যু করা হয়। সেখানে জানানো হয় আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং ৪৭তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে তাদেরকে এই শাস্তি প্রদান করা হয়েছে।

বহিস্কার হওয়া ৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩ বিদেশি শিক্ষার্থী হলেন, ধীরাজ কুমার রায় (রেজিঃ ১৬০৪১৩৮), জয় যাদব (রেজিঃ ১৬০৭৩৪৫) ও কূল দ্বীপ শর্মা (রেজিঃ ১৬০৪১৩৮)। ৬ বাংলাদেশী শিক্ষার্থী হলেন মো আশরাফুল আলম (রেজিঃ ১৭০৫১০৫ এমবিএ ৩য় সেমিস্টার), নাফিউল হাদি বাঁধন (রেজিঃ ১৬০৭৩৫১, সিভিল ইঞ্জিনিয়ারিং, লেভেল ৩ সেমিস্টার ২), বিন ইয়ামিন সুফি (রেজিঃ ১৭০৩১১৫ বিবিএ লেভেল-২ সেমিস্টার ২), জান্নাত-ই-নাঈম (রেজিঃ ১৬০৯৪৮৬ বিএসএস, লেভেল ৩ সেমিস্টার ২, মাহামুদুল হাসান (সজীব) (রেজিঃ ১৭০৩০৯৬ বিবিএ লেভেল ২ সেমিস্টার ২) ও কৃষি সম্প্রসারণ বিভাগের আহকামুল আকমাম (বাঁধন) (রেজিঃ ১৯০৫০৮৯)। এদের মধ্যে ৩ বিদেশি শিক্ষার্থীর মধ্যে ধীরাজ কুমার রায় ও জয় যাদবকে ইন্টারন্যাশনাল হলে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে ৪ সেমিস্টার (২ বছর) এর জন্য একাডেমিক কার্যকলাপ থেকে বহিষ্কার এবং অপর বিদেশী শিক্ষার্থী কূল দ্বীপ শর্মাকে এক সেমিস্টারের জন্য একাডেমিক কার্যকলাপ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেককে নিজ নিজ দেশে ফেরত যেতে বলা হয়েছে ।

এদিকে হাবিপ্রবির সহকারী প্রক্টর ও ইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাবুব হোসেনকে শারীরিক লাঞ্ছিত করার ঘটনায় ৫ বাংলাদেশী শিক্ষার্থী যথাক্রমে আশরাফুল আলম, নাফিউল হাদি বাঁধন, বিন ইয়ামিন সুফি, জান্নাত-ই-নাঈম, মাহামুদুল হাসান (সজীব)কে বিশ্ববিদ্যালয় শৃংখলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে এবং আহকামুল আকমাম (বাঁধন)কে হাবিপ্রবিতে রোভার স্কাউটের এক অনুষ্ঠানে এক নারী রোভার সদস্যকে শারীরিক লাঞ্ছিত করার ঘটনায় তাদের প্রত্যেককে এক সেমিস্টারের জন্য একাডেমিক কার্যকলাপ এবং ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়।

হাবিপ্রবির রেজিষ্ট্রার ডা. ফজলুল হক জানান, আদেশ কপি সংশ্লিষ্ট বিভাগে পৌঁছানোর পর থেকে তারা বহিরাগত হিসেবে বিবেচিত হবে এবং খুব শীঘ্রই এই অফিস আদেশ বাস্তবায়ন করা হবে। এরমধ্যে কেউ কোন বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে যথোপোযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

হাবিপ্রবি ৩ বিদেশিসহ ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার

আপডেট টাইম ০৭:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯