সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

আবরার হত্যায় বিস্মিত ও মর্মাহত যুক্তরাজ্য

সারাদিন ডেস্ক::বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের নিন্দা জানানোর পর এবার বিস্ময় প্রকাশ করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্য হাইকমিশনের এক বার্তায় বলা হয়, ‘বুয়েটে ঘটে যাওয়া ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত। যুক্তরাজ্য বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রসঙ্গে নিঃশর্তভাবে অঙ্গীকারবদ্ধ।’

বুধবার (০৯ অক্টোবর) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এক বার্তায় এই প্রতিক্রিয়া জানায়।

এর আগে আবরার হত্যাকাণ্ডে প্রতিক্রিয়া জানায় জার্মানি। দেশটির দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে নিন্দা জানায় জানিয়ে লিখে, ‘মত প্রকাশের স্বাধীনতা প্রতিটি গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি বাকস্বাধীনতার স্বতন্ত্র অধিকার এবং মতামতের স্বাধীনতার পাশাপাশি সেই মতামত প্রকাশ্যে প্রকাশের অধিকারের নিশ্চয়তা দেয়। জার্মান সরকার নিজ দেশে ও বিশ্বব্যাপী সেই অধিকারগুলো জোর দিয়ে সমর্থন করে।

আমরা এই নীতিগুলোর কোনো লঙ্ঘনকে শাস্তিবিহীন না রাখার পক্ষে অবস্থান করি। ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস গতকালের বুয়েট ছাত্র খুন হওয়ায় গভীরভাবে শোকাহত। জার্মান দূতাবাস নিহত ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা

উল্লেখ্য, গত রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ফাহাদকে মারধর করে হত্যা করা হয়। পরে সোমবার (০৭ অক্টোবর) হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আবরার হত্যায় বিস্মিত ও মর্মাহত যুক্তরাজ্য

আপডেট টাইম ০১:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯