সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৩ সেপ্টেম্বর ২০২০ সংবাদ সারাদিন, ক্রাইম বাংলা নিউজ, নিউজ অনলাইন (৭১), দৈনিক প্রত্যয়, জানালি ২৪, দৈনিক পর্যবেক্ষণ সহ আরো কয়েকটি অনলাইন পত্রিকায় পীরগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসে দূর্নীতি, কোটি টাকা নয়ছয়/ঘাবলা শিরোনামে অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদগুলো সত্য নয়। সংবাদ গুলো প্রকাশিত হওয়ায় পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের ও উপজেলা শিক্ষা অফিসের তথা প্রাথমিক শিক্ষা পরিবারের যথেষ্ট সুনাম নষ্ট ও ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। উল্লেখ্য যে, ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থের মধ্যে ৫০% অর্থ ছাড় দেওয়া হয়েছে এবং কাজ শতভাগ সমাপ্ত করতে বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। বরাদ্দকৃত অবশিষ্ট অর্থ বর্তমানে উপজেলা শিক্ষা অফিসের অফিসিয়াল একাউন্টে জমা রয়েছে।

শতভাগ কাজ বাস্তবায়নের পর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এর প্রত্যয়ন পত্র পাওয়া সাপেক্ষে ও যাচাই বাছাই করে শতভাগ কাজ বুঝে নিয়ে অবশিষ্ট বিল প্রদান করা হবে। এছাড়া উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঐ কমিটির ১১ জন সম্মানিত সদস্যগণ উক্ত কাজের সার্বিক তদারকি করছেন। অসত্য সংবাদগুলো প্রকাশিত হওয়ায় আমাদের প্রাথমিক শিক্ষক সমাজের ব্যক্তিগত, পারিবারিক ও চাকুরী জীবনে হেয় প্রতিপন্ন করা হয়েছে। প্রকাশিত অসত্য সংবাদগুলোর আমরা ১৮৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।

সকল প্রধান শিক্ষকগণের পক্ষে
প্রতিবাদকারী
মোঃ আখতারুজ্জামান
প্রধান শিক্ষক, দস্তমপুর সঃপ্রাঃবিদ্যাঃ

সাধারণ সম্পাদক
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট টাইম ০১:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০