সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

এটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শোক

স্টাফ রিপোর্টার:: করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের এটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মাহবুবে আলম গত ৪সেপ্টেম্বর/২০ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হলে ওইদিন থেকেই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দ্বীর্ঘ ২৩দিন মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)এ রবিবার সন্ধা আনু: সাড়ে ৭টায় মৃত্যু বরন করেন তিনি। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের এটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মাহবুবে আলম এর মৃত্যুতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এডভোকেট শহীদুল ইসলাম টিটু, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবু ও সংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ শোক প্রকাশসহ শোকসন্তস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গত ৪সেপ্টেম্বর কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হলে ওইদিন থেকেই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দ্বীর্ঘ ২৩দিন মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)এ রবিবার সন্ধা সাড়ে ৭টায় মৃত্যু বরন করেন তিনি। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

উল্লেখ্য, প্রায় পঞ্চাশ বছর যাবৎ উচ্চ আদালতে আইন চর্চা করেছেন বৃহত্তর ঢাকার মুন্সীগঞ্জে জন্মগ্রহণকারী এই কৃতি সন্তান। তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেল। দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০০৯ সালের ১৩ই জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘকাল একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নেতৃত্বও দিয়েছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে ১৯৪৯ সালের ১৭ই ফেব্রুয়ারি মাহবুবে আলম জন্ম গ্রহণ করেন।

বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মমুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মামলায় আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন মাহবুবে আলম। তিনি সংবিধানের পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ছিলেন। এ ছাড়া তিনি বিডিআর বিদ্রোহ হত্যা মামলা, এবং সর্বোচ্চ আদালতে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধ মামলার মতো অনেক আলোচিত মামলার আইনজীবী ছিলেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে পদাধিকারবলে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে বাংলাদেশের এটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।-প্রেস রিলিজ/

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

এটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শোক

আপডেট টাইম ০৩:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০