সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

শত কিলোমিটার হেঁটে ধর্ষণের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে প্রায় ১০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়েছেন। আজ বিকেলে এসব শিক্ষার্থীরা শাহবাগে পৌঁছান। তারা শনিবার বিকেলে কিশোরগঞ্জ থেকে হাঁটা শুরু করে।

এই শিক্ষার্থীরা হলেন: অর্থনীতি বিভাগের বিডি রায়হান, দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতিখার আলম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভীর সাকলাইন ও সংগীত বিভাগের আশফাক অনিক।

চার শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে ১৫ কিলোমিটার হেঁটে রাতে তারা কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌঁছান। সেদিন স্থানীয় চায়ের দোকান ও পথচারীদের মধ্যে ধর্ষণবিরোধী প্রচারণা চালান তারা। রোববার তারা গাজীপুরের কাপাসিয়া এসে পৌঁছান। পরদিন সোমবার রাজেন্দ্রপুর হয়ে টঙ্গী পর্যন্ত পৌঁছান।

সেদিন রাতে তারা টঙ্গীতে অবস্থান করেন। এরপর আজ মঙ্গলবার সকালে টঙ্গী থেকে হাঁটা শুরু করে বিকেলে শাহবাগে পৌঁছান। এই পথটুকুতে সাধারণ মানুষ তাঁদের সংহতি জানিয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, দেশে ধর্ষণের ঘটনায় ক্ষোভ থেকে এ কর্মসূচি নিয়েছেন তারা। তাদের লক্ষ্য ছিল, ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরত্বের কোনো জেলা থেকে তারা হাঁটা শুরু করবেন। এ জন্যই কিশোরগঞ্জকে বেছে নেয়া।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

শত কিলোমিটার হেঁটে ধর্ষণের প্রতিবাদ

আপডেট টাইম ০৯:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০