সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

১৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আবু সাঈদ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ । বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এবিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সংম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন জানান, ঢাকা থেকে বিআরটিসি বাসে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট গত ২৬ অক্টোবর সোমবার দুপুর সোয়া ১ টায় ঠাকুরগাঁয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে এসময় ঠাকুরগাঁও ডিবি পুলিশ অভিযান চালিয়ে আবু সাঈদ (২১) কে ১২ হাজার ও তার সহযোগীর হাতে থাকা ব্যাগের ভিতর ৩ হাজার পিচ ইয়াবা ফেলে আমানুল্লাহ আমান (৪৫) পালিয়ে যায়। এসময় অভিযান চালিয়ে মোট ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তিতে গ্রেফতারকৃত আসামী আবু সাঈদকে জিজ্ঞাসাবাদ করলে, তার দেওয়া তথ্য মতে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর অর্থ দাতা গর্ডফাদার বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া গ্রামের সামসুল হকের ছেলে, শাজাহান (২৩), হারুন আর রশিদ (৪০) ও দুলাল হোসেন (৩১) এর বাড়িতে তল্লাশী করে শয়ন কক্ষ থেকে ১শ ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮৫টি গ্রামীণ সিম, ১৮ টি রবি সিম কার্ডসহ মোট ১শ ৩ টি সিম কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানা ও বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, ডিবি’র ওসি রফিকুল ইসলাম, এসআই শামীম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

১৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০