ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল

মৃত প্রসূতিকে মেডিকেলে পাঠিয়ে পালাল ক্লিনিক কর্তৃপক্ষ

বরিশাল প্রতিনিধি:: বরিশালে চিকিৎসকের গাফিলতিতে আন্নি আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেঙ্গল হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর সেখানকার চিকিৎসক ও দায়িত্বরতরা পালিয়ে গেছেন।

আন্নি আক্তার নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা বরিশাল সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারী সামিউল ইসলাম সীমান্তের স্ত্রী।

মৃতের স্বজনরা জানান, দুপুর সাড়ে ৩টায় আন্নিকে প্রসবের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. আফিয়া সুলতানার তত্ত্বাবধানে একটি পুত্র সন্তানের জন্ম দেন আন্নি। রোগী অপরেশন থিয়েটারে থাকতেই চিকিৎসকরা আন্নির স্বজনদের জানান তার জরায়ুতে টিউমার রয়েছে। দ্রুত সেটি অপারেশন করা প্রয়োজন। রোগীর শারীরক অবস্থা ভালো থাকলে টিউমার অপারেশনের জন্য অনুমতি দেন স্বজনরা। একই সাথে শরীরের অবস্থা ভালো না থাকলে অপরেশন করতে নিষেধ করেন।

কিন্তু এরপরে তার শরীরে অবস্থা ভালো জানিয়ে টিউমার অপারেশনের কথা বলেন চিকিৎসকরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা এসে জানান রোগীর অবস্থা সংকটাপন্ন এবং দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরমর্শ দেন।

দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বজনদের জানান রোগীর অনেক আগেই মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বজনরা আন্নির লাশ ফের বেঙ্গল হাসপাতালে নিয়ে যান। কিন্তু ঘটনাটি বুঝতে পেরে হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বরতরা পালিয়ে যান। মৃতের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার সহকারি পুলিশ কমিশনার (এসি) মো. রাসেল জানান, ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ক্লিনিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ

মৃত প্রসূতিকে মেডিকেলে পাঠিয়ে পালাল ক্লিনিক কর্তৃপক্ষ

আপডেট টাইম ০১:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১