ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

বদলি নিয়ে প্রাথমিকে সুখবর

নিজস্ব প্রতিবেদক::প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে বদলি কার্যক্রম।

জানা যায়, প্রথম ধাপে পাইলটিং হিসেবে ঢাকার পার্শ্ববর্তী দুটি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘যেহেতু প্রথমবারের মতো অনলাইনে বদলি শুরু হচ্ছে, সেহেতু আমার পাইলটিং করতে চাই। এরপর সারাদেশেই বদলি ওপেন করে দেওয়া হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে, চলতি বছর থেকে সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। এ লক্ষ্যে বদলি কার্যক্রম পরিচালনা করার সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হয়েছে। আগামী সপ্তাহে মাঝামাঝিতে অর্থ্যাৎ মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বদলি কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুতে ঢাকার পাশের দুটি উপজেলায় পাইলটিং হিসেবে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। এতে কোনো ধরনের ভুলক্রটি ধরা পড়লে তা সংশোধন করে সারাদেশের সব জেলায় একযোগে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে।

নাম প্রকাশ না করা শর্তে ডিপিইর একজন কর্মকর্তা বলেন, বদলিতে স্বচ্ছতা আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর থেকে ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। প্রতিমন্ত্রী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ জন্য সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

তিনি আরও বলেন, যেহেতু শিক্ষক বদলি কার্যক্রমে এটি একটি নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে। এ জন্য পাইলটিং হিসেবে যে সব ভুলক্রটি ধরা পড়বে তা দ্রুত সমাধান করা হবে। পাইলটিং কাজ সফল হলে দ্রুত সময়ের মধ্যে সারাদেশে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

বদলি নিয়ে প্রাথমিকে সুখবর

আপডেট টাইম ০২:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১