সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

এবার অপো আনলো সাশ্রয়ী দামের শক্তিশালী ব্যাটারির ফোন

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ব্যাটারির ফোন আনল চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো। মডেল অপো এ১৮। এই ফোনটি ভারতে বিক্রি হচ্ছে ৯ হাজার ৯৯৯ রুপিতে।

গ্লোয়িং ব্লু ও গ্লোয়িং ব্ল্যাক এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। ইতিমধ্যেই এই ডিভাইসের বিক্রিবাট্টা শুরু হয়েছে অপোর অফিসিয়াল সাইট থেকে। পাশাপাশি অফলাইনে রিটেল দোকান থেকেও অপো এ১৮ কেনা যাবে।

বাজেট হ্যান্ডসেটটির গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। এই ফোন চলবে অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক অপোর কাস্টমাইজড অপারেটিং সিস্টেমে।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেকের হেলিও জি৮৫ চিপসেটের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।

ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি অফার করছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেশিয়াল রিকগনিশন ফিচার দেওয়া হয়েছে ফোনটিতে। অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ ধরে রাখতে সাহায্য করবে।

নতুন বাজেট স্মার্টফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি ২ মেগাপিক্সেলের সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

এবার অপো আনলো সাশ্রয়ী দামের শক্তিশালী ব্যাটারির ফোন

আপডেট টাইম ১১:০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩