সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশি আর নেই

আজম রেহমান:: ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী (৬৫) হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এড. নাসিরুল ইসলাম।
মুহাম্মদ সাদেক কুরাইশী ব্যক্তিগতভাবে ২ কন্যা সন্তানের জনক। তিনি কয়েকদিন আগে ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যান।
তার কন্যা সামিয়া কুরাইশী এ বছর ৪১ তম বিসিএস এর শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। মুহাম্মদ কুরাইশী মঙ্গলবার দুপুর ১২ টার বিমানে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। কিন্তু রওনা দেওয়ার পূর্বেই তিনি মেয়ের বাসায় হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তাকে ঢাকা উত্তরার লুবনা হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মুহাম্মদ সাদেক কুরাইশী এক সময় আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকলে দলীয নেতাকর্মীদের উপর নিপিড়ন নির্যাতন শুরু হলে দলের সংকটময় মুহুর্তে ২০০২ সালের১৪ অক্টোবর জেলা কমিটি ভেঙ্গে দিয়ে মুহ: সাদেক কুরাইশীকে আহবায়ক করে জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালের২২ মে জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং কাউিন্সিলে মুহাম্মদ সাদেক কুরাইশী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরবর্তীতে ২০১৪ সালের ১৬ অক্টোবর তাকে ২য় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সর্বশেষ ২০১৯ সালের ৬ ডিসেম্বর অনুষ্ঠিত কাউিন্সিলে মুহাম্মদ সাদেক কুরাইশীকে জেলা আওয়ামীলীগর সভাপতি পদে নির্বাচিত করা হয়। তিনি একাধাারে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান ছিলেন। জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন কালে তিনি মানবিক গুনের পরিচয় দিয়ে সকল শ্রেনীর মানুষের সেবায় এগিয়ে গেছেন। তার কার্যালয়ে এসে কেউ সহযোগিতা না দিয়ে ফেরত যান নি। তিনি গরীব অসহায় মানূসের চিকিৎসার জন্য অনুদান,মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য অনুদান প্রদান ,কন্যাদায়গ্রস্থ পরিবারকে অনুদান প্রদান করেন। এছাড়াও মসজিদ মন্দির ঈদগাহ নির্মাণ সংস্কার তো আছেই।
জানা যায়, আজ মঙ্গলবার রাত ১০ টার দিকে তার মরদেহ ঠাকুরগাঁওয়ে আনা হবে এবং আগামীকাল নামাজে জানাজা শেষে ইসলামনগর মসজিদের পাশে তাকে আগামীকাল সমাহিত করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশি আর নেই

আপডেট টাইম ০৪:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩