সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

২৮ অক্টোবরের কর্মসূচিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সতর্কতা

সারাদিন ডেস্ক::   আগামী ২৮ অক্টোবর বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তার নাগরিকদের ভ্রমণ পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হালনাগাদ করা ওই পরামর্শে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, আগামী ২৮ অক্টোবর ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

সেগুলোর মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে। মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভগুলোও সংঘর্ষে রূপ নিতে পারে।

এ কারণে আমেরিকানদের বিক্ষোভ এড়িয়ে চলতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে।

এর আগে যুক্তরাজ্য কর্তৃপক্ষও ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছে। তাদের ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকাসহ দেশজুড়ে রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা রয়েছে। মিছিল ও সমাবেশগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে। এ থেকে আইনপ্রয়োকারী সংস্থাগুলোর সঙ্গে সংঘাত হতে পারে।

বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি তুলে ধরে যুক্তরাজ্যের ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, প্রতিবাদ, বিক্ষোভ, হরতাল, ধর্মঘটের সময় অগ্নিসংযোগ, ভাংচুর হতে পারে। গণপরিবহন ও সম্পদের ওপর হামলাও হতে পারে।

ব্রিটিশ নাগরিকদের মিছিল, সমাবেশ ও বড় জমায়েত এবং রাজনৈতিক দলগুলোর কার্যালয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক দপ্তর।

মিছিল শুরু হতে দেখলেই ব্রিটিশ নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমের খবরের দিকেও নজর রাখতে বলা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২৮ অক্টোবরের কর্মসূচিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সতর্কতা

আপডেট টাইম ১২:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩