সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

কনস্টেবলের ‘মিস ফায়ার’, আহত ওসি

সারাদিন ডেস্ক::সিলেটে এক পুলিশ সদস্যের শটগানের ‘মিস ফায়ারে’ আহত হয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি-জামায়াতের অবরোধে দায়িত্ব পালনকালে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে। তবে ওসির আঘাত গুরুতর নয় এবং তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

জানা গেছে, সকাল থেকে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় দায়িত্ব পালন করছিলেন মো. শামসুদ্দোহাসহ পুলিশ সদস্যরা।

সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচি সমর্থনকারীরা যানবাহন আটকে ভাঙচুরের চেষ্টা করছেন বলে খবর পেয়ে সেদিকে শামসুদ্দোহাসহ অন্যরা যাচ্ছিলেন। এ সময় ধাওয়া করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত ‘মিস ফায়ার’ হয়। এতে শামসুদ্দোহার হাতে কিছুটা জখম হয়। এদিকে ওসি মো. শামসুদ্দোহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, তিনি দায়িত্ব পালন করছেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, এক পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত মিস ফায়ারে তিনি (ওসি) সামান্য আহত হয়েছেন। তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

কনস্টেবলের ‘মিস ফায়ার’, আহত ওসি

আপডেট টাইম ০৫:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩