সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন

এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে শুনলে শয়তানও হাসে: মুফতি ফয়জুল

সারাদিন ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আর সময় আছে প্রায় দুই মাস। ফলে দিন যতই কমে আসছে, রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন নিয়ে চরমোনাই পিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কী ভাবছে? এ নিয়ে যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে আপনার দলের পরিকল্পনা কি?

আরও পড়ুন: ড্যান মজিনার পথেই কি হাঁটছেন পিটার হাস?

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বিগত দিনে ৩০০ আসনেই নির্বাচন করেছে। নির্বাচনের যদি পরিবেশ পায়, তাহলে ভবিষ্যতেও নির্বাচন করবে। বিশেষ করে লেভেল প্লেয়িং ফিল্ড, অংশগ্রহণমূলক নির্বাচন, মানুষ ভোট দিতে পারে এমন পরিবেশ পেলে নির্বাচনে অংশ নেবে। মোদ্দা কথা, এসব শর্ত পূরণ না হলে ইসলামি আন্দোলন বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নেবে না।

এ সরকারের অধীনে নির্বাচনে যাবেন কিনা?

সৈয়দ ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা শুধু মুখে বলে নিরপেক্ষ নির্বাচন দেবে। কিন্তু এ সরকারের অধীনে যে নির্বাচনগুলো কেমন হয়েছে, সে ব্যাপারে সবাই আমরা জানি। কারণ আমরা এ দেশের মানুষ, আমরা ভোটার। শেখ হাসিনার অধীনে দিনের ভোট রাতে হয়েছে। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।  তার পরে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে একই দশা। দিনের ভোট রাতে। তাহলে জনগণ কীভাবে বিশ্বাস করবে যে, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে।

স্বয়ং শেখ হাসিনাও জানে তার অধীনে ভোট নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।  এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে এটা শুনলে শয়তানও হাসে।  এজন্য এতবড় কাজ করছে তারপরও আস্থা রাখে।
পরিষ্কারভাবে বলে দিতে চাই যে, এ জাতি যতক্ষণ না স্পষ্ট হবে যে, সুষ্ঠু ভোট হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন কোনো নির্বাচনে যাবে না।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে শুনলে শয়তানও হাসে: মুফতি ফয়জুল

আপডেট টাইম ০৪:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩