সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

ঠাকুরগাঁওয়ে ২টিতে আওয়ামীলীগ ও একটিতে জাতীয় পার্টি বিজয়ী

আজম রেহমান,ঠাকুরগাঁও:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে সংসদীয় ৩টি আসনের মধ্যে ২টিতে আওয়ামীলীগ ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। ৭ জানুয়ারী রোববার শান্তিপুর্নভাবে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন (নৌকা) ২ লাখ ৫ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির প্রার্থী মো: রেজাউর রাজী স্বপন চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৫০৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪০ হাজার ১৩৮ ও নারী ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৩৬৫ জন।
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মাজহারুল ইসলাম সুজন (নৌকা) ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল (ট্রাক) পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৫ জন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৭৬৫ জন, হরিপুর উপজেলায় ১ লাখ ১০ হাজার ১৬৬ জন এবং রানীশংকৈল উপজেলায় ৩৯ হাজার ৮৯৪ জন। ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ১ লাখ ৬ হাজার ৭১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ ওয়াকার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় (হাতুড়ী) পেয়েছেন ৬৪ হাজার ৮২১ ভোট। এ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঠাকুরগাঁওয়ে ২টিতে আওয়ামীলীগ ও একটিতে জাতীয় পার্টি বিজয়ী

আপডেট টাইম ১০:০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪