সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

গৃহবধুকে ধর্ষনের পর হত্যা, ২ ঘাতক গ্রেপ্তার

আজম রেহমান,ঠাকুরগাঁও::জেলার পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধুকে ধর্ষনের পর শ^াষরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর ডিবি পুলিশের একটি দল থানা পুলিশের সহযোগীতায় ঘটনার সাথে সম্পৃক্ত ২ আসামীকে গ্রেপ্তার করে ২৮ মে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে।
জানা যায়, উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের কানাড়ি গ্রামের ২ সন্তানের জননী গৃহবধু রেজিয়া খাতুন(৪৮) স্বামী মৃত এনামুল হক এনাম কে বাড়ীতে একা পেয়ে একই গ্রামের এনতাজুল ওরফে এনতা (৫১) ও মালগাঁও গ্রামের দেলোয়ার হোসেন (৫০)সোমবার সকাল ১১ টার দিকে গৃহবধুকে বাড়ীর পাশ^বর্তী বাগানবাড়ীতে নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষন করে। ধর্ষনের সময় গৃহবধু ঘটনাটি আতœীয়-স্বজনকে জানাবেন বললে আসামীরা নিজেদের বাচাতে তাকে শ^াসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। বিষয়টি এলাকায় চাউর হয়ে গেলে থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার ও এনতাজুল কে গ্রেপ্তার করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই মো: আশরাফুল আলম জানান, মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হলে আসামীরা তাদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এই ব্যাপারে সোমবার রাতে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মৃতদেহের সুরতহাল রিপোটের পর ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে গ্রেরন করা হয়েছে। অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, এ ঘটনায় দোষী ব্যাক্তিরা ইতোধ্যে গ্রেপ্তার হয়েছে এবং দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গৃহবধুকে ধর্ষনের পর হত্যা, ২ ঘাতক গ্রেপ্তার

আপডেট টাইম ০৩:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪