সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

ইইউ পার্লামেন্টে যাচ্ছে আ. লীগের প্রতিনিধিরা

ইউরোপিয়ান পার্লামেন্টে এক অধিবেশনে যোগ দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত এ অধিবেশনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা হবে।  আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে রওনা হবে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপু মণি, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ, সাংসদ শেখ ফজলে নূর তাপস, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম।  ইউরোপিয়ান পার্লামেন্টের ওই অধিবেশনে মানবাধিকার ও রাজনীতির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।  সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ইইউ পার্লামেন্টের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার বেলজিয়াম যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।  আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও রাজনীতি নিয়ে বিএনপি ও তাদের দোসররা বিদেশে, ইইউ পার্লামেন্টে অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে। সেই অপপ্রচারের জবাব দিতেই আওয়ামী লীগের এই প্রতিনিধি দল ব্রাসেলস যাচ্ছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ইইউ পার্লামেন্টে যাচ্ছে আ. লীগের প্রতিনিধিরা

আপডেট টাইম ০১:১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮