সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জ লোহাগাড়া ডিগ্রি কলেজে এইচএসসি ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ে শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা

মো.আনোয়ার হোসেন,পীরগঞ্জ প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এইচএসসি ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় করায় শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পর কলেজ কর্তৃপক্ষ পীরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধের ঘটনায় লোহাগাড়া ডিগ্রি কলেজে গিয়ে জানা যায়, আসন্ন এইচএসসি ফরম ফিলাপ পুরনের জন্য কলেজ কর্তৃপক্ষ ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ফরম পুরনের সময় নির্ধারণ করে। বিজ্ঞান বিভাগে ৪হাজার ৯’শ, ব্যবসা শাখায় ৩হাজার ৫শ’, মানবিক বিভাগে ৩হাজার ৭শ’ টাকা ফি নির্ধারণ করে। কিন্তু অতিরিক্ত ফি আদায়ে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে অধ্যক্ষ ও ফরম পুরন কমিটির ৪জন শিক্ষককে তাদের রুমে তালাবদ্ধ করে রাখে। অবরুদ্ধ শিক্ষকরা হলেন, রসায়ন বিভাগের তোজাম্মেল হোসেন, ইংরেজী বিভাগের সারওয়ার হোসেন, জীববিজ্ঞান বিভাগের সেলিনা আখতার, অর্থনীতি বিভাগের স্বাধীন চন্দ্র রায়। কলেজ অধ্যক্ষ মোঃ আজাহারুল ইসলাম এ ঘটনার পূর্বের দিন থেকেই কলেজে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে ক্ষুদ্ধ কয়েকজন শিক্ষার্থীরা জানায়, শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি’র চেয়ে কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়ম করায় তারা বাধ্য হয়েছে অবরুদ্ধ করতে। অবরুদ্ধকৃত শিক্ষকদের নিকট জানতে চাওয়ার চেষ্টা করা হলে তারা গণমাধ্যম কর্মীর মুখামুখি হননি। কলেজের অধ্যক্ষ আজাহারুল ইসলামের কাছে মুঠো ফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, অতিরিক্ত ফরম পূবনের ফি শিথিল করা হয়েছে। শিক্ষক অবরুদ্ধ হবার বিষয়টি তিনি এড়িয়ে যান। এলাকার সচেতন মহল জানায়, কলেজের অধ্যক্ষের যোগসাজোসে প্রতিবারই অতিরিক্ত ফি আদায় করা হয়ে থাকে। মফস্বল এলাকার অসহায়, অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের ফরম পুরনে বাদ বিচার করেন না। এ কলেজে ব্যাপক অনিয়ম দূর্নীতি বিরাজ করছে বলে অন্যান্য ব্যক্তিবর্গগণ জানায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জ লোহাগাড়া ডিগ্রি কলেজে এইচএসসি ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ে শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা

আপডেট টাইম ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮