সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

স্বর্ণ ব্যবসায়ী হত্যার প্রতিবাদ

dav

ঠাকুরগাঁও প্রতিনিধি::দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোকুল রায় নামে এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ী মহল।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও ব্যবসায়ী সমিতির আয়োজনে শহরের স্বর্ণকার পট্টি হতে ব্যবসায়ী ও সাধারণ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন- ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুল রহমানসহ আরো অনেকে।
বক্তারা এই হত্যায় জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
গত ১২ এপ্রিল ঠাকুরগাঁও শহরের জমিদারপাড়া গ্রামের বাসিন্দা ও স্বর্ণকার প্রিয়া জুয়েলার্সের মালিকের ছোট ভাই গোকুল চন্দ্র রায় শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

স্বর্ণ ব্যবসায়ী হত্যার প্রতিবাদ

আপডেট টাইম ১১:১৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯