সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রংপুর বিভাগের একমাত্র বিএনপির এমপি জাহিদুরের শপথ গ্রহণ

ডেস্ক: বিএনপি থেকে নির্বাচিত ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নিয়েছেন তিনি।

জাহিদুর রহমানের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয় বেলা সাড়ে ১১টার দিকে এবং সেই আনুষ্ঠানিকতা শেষ হয় দুপুর ১২টায়। এর আগে বৃহস্পতিবার সকালে জাহিদুর রহমান শপথ নেয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়ে স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরীকে চিঠি দেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদের অনুরোধেই শপথের এ আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ–রানীশংকৈল) তিন সাবেক সাংসদ যথাক্রমে অধ্যাপক ইয়াসিন আলী(ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি) জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাফিজ উদ্দিন আহম্মেদ ও আওয়ামীলীগের জেলা শাখার সিনিয়র সহ.সভাপতি মো. ইমদাদুল হককে হারিয়ে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন।

জাহিদুর রহমান ১৯৯১ সাল থেকে নির্বাচন করছেন। দীর্ঘ ২৭ বছর পর মানুষের সহানুভূতির কারণে তিনি এবার জয়ী হতে পেরেছেন। জাহিদুর রহমান (ধানের শীষ) ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান।

রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি জয়ী হতে পেরেছেন।এছাড়া জাহিদুর রহমান ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা আলমগীরের ঘনিষ্ঠ সহচর। মির্জা আলমগীর তাকে সবসময় চাচা বলে সম্মোধন করতেন। তিনি বিএনপি‘র প্রতিষ্ঠাকাল থেকেই জাতীয়তাবাদের রাজনীতিতে যুক্ত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

রংপুর বিভাগের একমাত্র বিএনপির এমপি জাহিদুরের শপথ গ্রহণ

আপডেট টাইম ০৩:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯