সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় পুড়ছে ফল ফসল দেখার নেই কেউ

আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে প্রায় দেড়শ বিঘার জমির বোরো ধান ক্ষেত। আর চরম ক্ষতি হয়েছে ভুট্টা, মরিচ ও আমের মুকুল। অভিযোগ করে কোন প্রতিকার পাচেছ না ক্ষতিগ্রস্থ কৃষকরা।

সদর উপজেলার আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত সরকার জানান তার এলাকার আবাসিক ও ফসলি জমিতে ১৫-২০টি ইট ভাটা গড়ে উঠেছে । তিনি বলেন ইট ভাটার নির্গত বিষাক্ত ধোয়া গ্রাস করছে ধান সহ ফল ফসল । এবছর তিনটি ভাটার বিষাক্ত গ্যাসে প্রায় ৪০ বিঘার জমির ধান, ভুট্টা ও আম-লিচু বিনষ্ট হয়েছে । একই ভাবে বেগুন বাড়ি ইউনিয়নের ভোপলা ও রহিয়া ইউনিয়নের ২টি গ্রামে এবং রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের কৃষি জমিতে গড়ে উঠা ইটভাটার চিমনি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় ১শতাধিক বিঘা জমির বোরো ধান, আম ও লিচু বাগান, মরিচ ও ভুট্টা ক্ষেতও পুড়ে গেছে।
আকচা গ্রামের নৃগেন চন্দ্র রায় অভিযোগ করে বলেন ভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করে প্রতিকার মিলছে না ।
ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিদারল ইসলাম বলেন তার কর্ম এলাকার কৃষক ইট ভাটার ক্ষতিকারক গ্যাসে চলতি মৌসুমের ফল-ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । তিনি এ বিষয়টি তার কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান কৃষি বিভাগের মাঠ পর্যায়ের এই কর্মকর্তা । এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন ক্ষতি গ্রস্ত কৃষকদের তালিকা করে জেলা প্রশাসক কে দেয়া হয়েছে । তিনি আরও বলেন একটি ভাটার মালিক কিছু সংখ্যক কৃষককে ক্ষতিপূরণ দিয়েছে ।
পরিবেশ বাচাঁও আন্দোলনের নেতা মাহাবুব আলম বলেন সরকারি হিসেবে এ জেলায় ১শ’১৬টি ইটভাটা থাকলেও এসব ইট ভাটা অনুমোদন ছাড়া চলছে ।তিনি আরও বলেন, ফসলি জমি এবং আবাসিক এলাকা থেকে ২ কিলোমিটার দুরে ইট ভাটা করার সরকারি প্রজ্ঞাপন জারী করা হলেও তা মেনে কেউ ইট ভাটা স্থাপন করেনি ।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে.এম কামরজ্জামান সেলিম বলেন তিনি প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেবেন ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় পুড়ছে ফল ফসল দেখার নেই কেউ

আপডেট টাইম ১২:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯