সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

নিখোঁজ নেতাকর্মীর পরিবারকে ঈদ উপহার খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার ::দলের নিখোঁজ নেতাকর্মীদের পরিবার-স্বজনদের শিশু-কিশোরদের ঈদ উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বিকালে খালেদা জিয়ার  গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদ উপহারের খাম নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এসময় নিখোঁজদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে মির্জা আলমগীর বলেন, আপনারা কখনোই মনে করবেন না আপনারা একা। আপনারা কখনোই মনে করবেন না আমরা যারা আপনাদের সঙ্গে কাজ করছি আমরা আপনাদের ভুলে গেছি। এটা মনে করার কোনো কারণ নেই। আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি এবং লড়াই করছি, সংগ্রাম করছি। দেশের মানুষ লড়াই করছে। ইনশাল্লাহ আমরা জয়ী হবোই।
আপনাদের এই দুঃখের, এই কষ্টের অবসান হবেই। নিশ্চয় আমরা একটা শান্তিময় বাংলাদেশ ফিরে পাবো। নিখোঁজ নেতাকর্মীদের শিশু সন্তানরা যাতে ভালোভাবে শিক্ষাগ্রহন করে এ বিষয়ে দলকে জানানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বিএনপি মহাসচিব। পরে বর্তমান সরকারের আমলে বিভিন্ন সময়ে গুম ও খুনে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারও করেন বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। ইফতারের আগে লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাn গুম, খুনের শিকার নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান শিমুল, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। দীর্ঘদিন নিখোঁজের পর কারাগার থেকে মুক্তি পাওয়া আনিসুর রহমান তালুদার খোকনসহ নিখোঁজ নেতাদের পরিবারের সদস্য ও শিশুরা আবেগময় বক্তব্যের মাধ্যমে তাদের স্বজনদের সন্ধান চান।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

নিখোঁজ নেতাকর্মীর পরিবারকে ঈদ উপহার খালেদা জিয়ার

আপডেট টাইম ০১:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯