সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন

শ্রমিকরা যা পারে রাজনৈতিক নেতারা তা পারে না_ এমপি জাহিদুর রহমান

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: আমরা রাজনৈতিক নেতারা নির্বাচন করার সময় প্রার্থীর পক্ষে যতটা ভোট সংগ্রহ করতে পারি।, তার থেকে বেশি পারেন একজন শ্রমিক। আমরা রাজনৈতিক নেতারা যতটা না ঐক্যবদ্ধ তার থেকে বেশি ঐক্যবদ্ধ শ্রমিকরা। তারা দেশের উন্নয়নের ভ্যানগার্ড।
রোববার ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও ঠাকুরগাও -৩ আসনের নবনির্বাচিত সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ঠাকুরগাও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান এ কথা বলেন।
তিনি আরো বলেন,আপনি দেশের যে কোন কাজে দেখেন শ্রমিকদের অংশগ্রহণ আছে। তাই বলি শ্রমিকরা আমাদের সম্পদ তাদের কখনো ছোট করে দেখা যাবে না।
সাংসদ জাহিদুর রানীশংকৈলবাসীকে উদ্যেশ্য করে বলেন,আমি আপনাদের নিকট চিরকৃতজ্ঞ। দেশের সংকটময় এবং এক ভয়াবহ নির্বাচনের মধ্যে থেকেও আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের ভোটে আজ আমি এমপি হয়েছি। এ ঋণ কখনোই পরিশোধ হবার নয়। তবে আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নের মাধ্যমে আপনাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করবো ।
শিবদিঘী পৌর কাচাবাজার প্রেসক্লাব চত্বরে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভাইসচেয়ারম্যান সোহেল রানা , শেফালী বেগম, সাবেক মেয়র মোখলেসুর রহমান প্রমূখ। এর পূর্বে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানদের সংবর্ধিত করা হয়। এবং আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আল-আমিন সাধারণ সম্পাদক মনির হোসেনসহ ১১ সদস্যের কার্যকরী কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে শুরু হয় গ্রামীন সংস্কৃতির ধারক ঐতিহ্যবাহী কবিগান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

শ্রমিকরা যা পারে রাজনৈতিক নেতারা তা পারে না_ এমপি জাহিদুর রহমান

আপডেট টাইম ০৬:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯