সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারে মনোনয়নসংক্রান্ত খবরটি ভুয়া

সারাদিন ডেস্ক:: গত বছরের শেষ মাসে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এ বছরে যাঁরা মনোনয়ন পাবেন, তাঁদের তালিকার কাজ শুরু হয়েছে। এরই মধ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বলে একটি খবর বের হয়। ট্রাম্প শান্তিতে মনোনয়ন পেয়েছেন—এ খবরে হামলে পড়ে সবাই। কিন্তু পরে জানা গেল, এটি ঠিক তেমন নয়, যা ভাবা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারে মনোনয়নসংক্রান্ত একটি খবর ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এ জালিয়াতির ব্যাপারে নোবেল কমিটি নরওয়ের পুলিশের কাছে অভিযোগ করেছে। অজ্ঞাতপরিচয় একজন মার্কিন নাগরিক ‘বলপ্রয়োগের মাধ্যমে বিশ্বশান্তি’ আনতে ভূমিকা রাখায় ট্রাম্পের নাম আন্তর্জাতিক নোবেল কমিটির কাছে পাঠান। এরপরই বলা হচ্ছে যে এবারের নোবেল শান্তির জন্য ট্রাম্প মনোনয়ন পেয়েছেন। খবরের সত্যতার জন্য নোবেল কমিটির পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।

নরওয়ের অসলোর নোবেল ইনস্টিটিউটের পরিচালক ওলাভ নিলস্টাড সাংবাদিকদের বলেছেন, ‘এ মনোনয়ন ভুয়া। গত বছরও আমরা এমন ‘ভুয়া মনোনয়ন’ অনেককে পেতে দেখেছি।

অসলোর নোবেল ইনস্টিটিউটের পরিচালক ওলাভ নিলস্টাড। অসলোর নোবেল ইনস্টিটিউটের পরিচালক ওলাভ নিলস্টাড। এ বছর ৩২৯ মনোনয়ন পেয়েছেন, যাঁর মধ্য ব্যক্তি ২১৭ জন ও বাকি ১১২টি প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছে। নোবেল কমিটির বিবেচনার জন্য প্রতিবছর মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি। এরপরই এমন অনেক ভুয়া খবর ছড়িয়ে পড়ে। সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, সাবেক নোবেল বিজয়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নির্বাচিত কিছু ব্যক্তিত্ব নোবেলের জন্য ব্যক্তিদের নাম পাঠাতে পারেন। প্রার্থীদের মনোনয়ন পাওয়ার কাজ কঠোর গোপনীয়তার মধ্যে করা হয়।প্রতিবছর অক্টোবর মাসের গোড়ার দিকে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়। কে কোন কাজের জন্য নোবেল পেলেন, তা-ও জানানো হয়।মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে বারাক ওবামা এবং বিল ক্লিনটন এ সম্মান অর্জন করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারে মনোনয়নসংক্রান্ত খবরটি ভুয়া

আপডেট টাইম ০৮:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮