সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

শ্রীদেবীর চিতাভস্ম রামেশ্বরমে সাগরে

সারাদিন ডেস্ক:: চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়েছে বলিউডের বরেণ্য অভিনেত্রী শ্রীদেবীর চিতাভস্ম। জানা গেছে, সেখানে রামেশ্বরমে সাগরের পানিতে নিজ হাতে তা ভাসিয়ে দেবেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। গতকাল শুক্রবার বিশেষ বিমানে করে মুম্বাই থেকে শ্রীদেবীর চিতাভস্ম চেন্নাই নিয়ে যাওয়া হয়। তবে বনি কাপুরের সঙ্গে তাঁদের দুই মেয়ে জাহ্নবী আর খুশি আছেন কি না, তা জানা যায়নি। চিতাভস্ম ভাসানোর পর আজ শনিবার রাতেই বনি কাপুর আর তাঁর পরিবারের সদস্যরা মুম্বাই ফিরে আসবেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার হোটেলের রুমে মারা যান শ্রীদেবী। এরপর অনেক আইনি জটিলতা কাটিয়ে দেশে নিয়ে আসা হয় শ্রীদেবীর মরদেহ। ২৮ ফেব্রুয়ারি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিকে ২৮ ফেব্রুয়ারি শেষযাত্রায় শ্রীদেবীর মেকআপ আর সাজগোজ কে করিয়েছিলেন, তা অনেকেই জানতে চেয়েছেন। জানা গেছে, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট রাজেশ পাতিল সাজিয়েছেন শ্রীদেবীকে। তাঁকে সাহায্য করেন বলিউড তারকা রানী মুখার্জি। রানীর প্রয়োজনীয় পরামর্শে শ্রীদেবীর মেকআপ করেন রাজেশ পাতিল। হেয়ারস্টাইলিশ নূরজাহান আনসারি সংবাদমাধ্যমকে জানান, শেষযাত্রায় শ্রীদেবীর মেকআপ করতে সময় লেগেছে পাঁচ মিনিট। আর শাড়ি পরানো, গয়না পরানোর কাজ করেছেন রানী মুখার্জি ও অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুর। শ্রীদেবীর নিজের গয়নাই পরানো হয় তাঁর শেষযাত্রায়।

আরও জানা গেছে, শেষযাত্রায় শ্রীদেবীকে তাঁর পছন্দের সাদা রঙে মুড়ে দেওয়া হয়। শরীরে জড়ানো হয় লাল রঙের কাঞ্জিভরম। মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে লাল টিপ—সব দিয়ে সুন্দর করে সাজানো হয় তাঁকে। ঠিক যেভাবে সেজেগুজে থাকতে পছন্দ করতেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীদেবীর চিতাভস্ম রামেশ্বরমে সাগরে

আপডেট টাইম ০৫:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮