সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

‘তিন বছরের বেশি ক্ষমতায় থাকবো না’

ডেস্ক ::রুতি অনুযায়ী তিন বছরের মধ্যে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ক্ষমতা তুলে দেবেন পিকেআর পার্টির প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের হাতে। আসিয়ান সম্মেলনে যোগ দিতে গিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সিএনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে শনিবার তিনি সে কথাই আবার জানান দিয়েছেন। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন স্টার অনলাইন।
মাহাথির ওই সাক্ষাৎকারে বলেছেন- যতদূর মনে পড়ে, আমি একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম। বলেছিলাম, আমি পদত্যাগ করবো, যাতে আনোয়ার ইব্রাহিম আমার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসতে পারেন। তিনি বলেন, এই সরকারের জন্য তিনটি বছর প্রয়োজন। কারণ, মালয়েশিয়ার জাতীয় প্রবৃদ্ধির শতকরা ৮০ ভাগ থেকে ঋণ শতকরা ৫৪ ভাগে নামিয়ে আনতে এই সময় প্রয়োজন।
এ লক্ষ্য অর্জনের জন্য তিনি কি ক্ষমতায় থেকেই যাবেন কি না? এমন প্রশ্নের উত্তরে মাহাথির বলেন, না। আমি তিন বছরের বেশি ক্ষমতায় থাকবো না।
ফেব্রুয়ারিতে আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি দু’বছরের বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রী হবেন না। এর মধ্য দিয়ে ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে তার বোঝাপড়া যে পাকাপোক্ত তাই-ই প্রকাশ পেয়েছে। তিনি স্বীকার করেছেন, ড. মাহাথিরকে যথেষ্ট সময় দেয়া উচিত অত্যন্ত কঠিন সময়ে কার্যকর সরকার পরিচালনার জন্য। উল্লেখ্য, মালয়েশিয়ায় ১৪তম জাতীয় নির্বাচনের সময় পাকাতান জোটভুক্ত দলগুলো এই মর্মে একমত হয় যে, যদি তারা নির্বাচনে বিজয়ী হয় তাহলে ড. মাহাথির মোহাম্মদ দু’বছরের জন্য প্রধানমন্ত্রী থাকবেন। তারপর তিনি ক্ষমতা হস্তান্তর করবেন আনোয়ার ইব্রাহিমের কাছে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

‘তিন বছরের বেশি ক্ষমতায় থাকবো না’

আপডেট টাইম ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯