সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

এরশাদের মৃত্যুর খবর গুজব, তবে শঙ্কামুক্ত নন: জি এম কাদের

স্টাফ রিপোর্টার:: রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, অযথা অনেক গুজব সারা দেশের মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়েছে। এরশাদের সব শেষ শারীরিক অবস্থার খবর তারাই জানিয়ে দেবেন বলেও জানান এই নেতা। আজ সকালে সিএমএইচ ঘুরে এসে জি এম কাদের দুপুর বেলা ১টায় বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে জি এম কাদের এসব কথা জানান। এ সময় সঙ্গে ছিলেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে আইএসপিআর থেকে জানানো হবে। যতক্ষণ না জানাবে, ততক্ষণ অবধি তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, ধরে নিতে হবে।

ফুসফুসের সংক্রমণ ক্রমশ সেরে উঠলেও কিডনি জটিলতা দেখা দেয়ায় হুসেইন মুহম্মদ এরশাদকে  চিকিৎসকরা এখনো শঙ্কামুক্ত বলছেন না বলে জানান জিএম কাদের।

জি এম কাদের বলেন, তার বয়স হয়েছে, সে বয়সে শারীরিক জটিলতার দিকটি বিবেচনায় চিকিৎসকরা এখনো তাকে শঙ্কামুক্ত বলছেন না৷ তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
জি এম কাদের চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ভাইয়ের অবস্থা আগের দিনের মতো স্থিতিশীল রয়েছে। কালকের পরে আর যখন কোনো অবনতি হয়নি, অবস্থা যেহেতু অপরিবর্তিত আছে, তখন তাকে শুভ লক্ষণ বলছেন চিকিৎসকরা।

জি এম কাদের বলেন, তাকে এখন দুই ঘণ্টা আন্ডার প্রেসার অক্সিজেন ও দুই ঘণ্টা নরমাল অক্সিজেন দেয়া হচ্ছে। মেজর কমপ্লিকেশন কমছে। তবে কিডনিতে ইনফেকশনের কারণে ফাংশন করছে না ঠিকমতো।

তিনি এখন ড্রাউজিনেসের মধ্যে আছেন।  মেডিকেশনের কারণে তার এখন আধা ঘুম, আধা জাগা অবস্থা। আমি যখন গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই কেমন আছেন? তখন তিনি চোখ মেলে তাকিয়েছেন। তবে এখনো তার সেন্স আছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

এরশাদের মৃত্যুর খবর গুজব, তবে শঙ্কামুক্ত নন: জি এম কাদের

আপডেট টাইম ০৬:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯