সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বরিস জনসন

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বরিস জনসন। মঙ্গলবার ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে ব্যাপক ব্যবধানে হারিয়েছেন তিনি। এর মাধ্যমে থেরেসা মের স্থলাভিষিক্ত হয়েছেন বরিস জনসন। প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন শুরু করবেন তিনি।

বুধবার বিকেলে বাকিংহাম প্যালেসে রানি এলিজাবেথের উপস্থিতিতে দায়িত্ব নেবেন বরিস জনসন। তার আগে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন থেরেসা মে।

ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নেয়ার পরেই মন্ত্রীসভার নাম ঘোষণা করবেন তিনি। একটি সূত্র জানিয়েছে, আধুনিক ব্রিটেন তৈরির ওপর গুরুত্ব দেবে জনসনের মন্ত্রীসভা। নতুন মন্ত্রীসভায় নারীদের পাধান্য দেয়া হবে। একই সঙ্গে ক্ষুুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ বাড়ানো হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন ৬৬ দশমিক ৪ শতাংশ টরি সদস্যের সমর্থন পেয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দলের প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্যের মধ্যে ৯২ হাজার ১৫৩ জন জনসনের পক্ষে ভোট দিয়েছেন। আর জেরমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ সদস্যের সমর্থন।

বিশাল জয়ের পরই জনসন ঘোষণা করেন যে, তার কাছে বেক্সিটই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। রানির আমন্ত্রণে নতুন সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে প্রথমবার ভাষণ দেবেন বরিস জনসন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বরিস জনসন

আপডেট টাইম ১১:২৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯