সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া ঘরে ফিরবেন না পৌরসভার কর্মচারিরা

প্রধানমন্ত্রীর কাছ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস ছাড়া ঘরে ফিরবেন না ৩২৮ টি পৌরসভার ৩২৫০০ কর্মচারি। দাবি আদায়ে সচিবালয় ঘেরাও কর্মসূচি শেষে এ  ঘোষণা দেন বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলিম মোল্লা।

এ সময়, আসছে কোরবানীর ঈদে বর্জ্য অপসারণ করা থেকেও বিরত থাকার ঘোষণাও দেন তারা। রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতনের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন পৌর কর্মচারিরা।

জানা গেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতার দাবিতে গত ১৪ জুলাই থেকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে যোগ দেন দেশের বিভিন্ন জেলার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এসব পৌরসভার সব দপ্তরে ঝুলাছে তালা। ফলে পানি সরবরাহ বাদে সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।

পোউরসভাগুলোতে রাতে জ্বলছে না সড়কবাতি। যত্রতত্র ময়লা-আবর্জনা জমে বড় বড় স্তুপে পরিণত হয়েছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। মহল্লায়, পথে, বাজারে সাধারণের চলাচল করাই দায় হয়ে পড়েছে। এছাড়া টিকাদান কর্মসূচি, কর সংগ্রহ, নাগরিক সনদ প্রদাণ, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যুর নিবন্ধনসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে। এতে পৌরসভার বাসিন্দারা রয়েছে চরম ভোগান্তির মধ্যে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া ঘরে ফিরবেন না পৌরসভার কর্মচারিরা

আপডেট টাইম ০২:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯