সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছন ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার

সারাদিন ডেস্ক:: চলতি (২০১৯-২০) অর্থবছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি তার আগের মাস আগস্টের চেয়ে ২ কোটি ৩৭ লাখ ডলার বেশি।

ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৪৫১ কোটি ৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছিল ৩৮৬ কোটি ৮৯ লাখ ডলার। এই হিসাবে প্রথম ৩ মাসে রেমিট্যান্স বেড়েছে ৬৪ কোটি ডলার।

বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, প্রবাসীরা ১ জুলাই থেকে ১০০ টাকা দেশে পাঠালে তারা ২ টাকা প্রণোদনা পাবেন। এ জন্য বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অর্থবছরের প্রথম মাস জুলাইতে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৭৭ লাখ ডলার। গত ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই অংক আগের ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ৯ দশমিক ৬ শতাংশ বেশি।

২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ১৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছন ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার

আপডেট টাইম ০১:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯