সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

৩০০ অত্যাধুনিক ট্যাংক পাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও ভারতের মধ্যকার চলমান শীতল সম্পর্কের জট খুলতে ভারত সফর করেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেয়ার সুযোগ হিসেবে দেখছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চীনা প্রেসিডেন্টের সফরে নিরাপত্তাসহ বিশাল প্রস্তুতি নিলেও এর মধ্যেই পাকিস্তানকে ৩০০টি অত্যাধুনিক ট্যাংক উপহার দিবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসলামাবাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির সেনাবাহিনীর হাতে ৩০০টি ‘ভিটি-৪’ ট্যাংক তুলে দেবে বেইজিং। এ বিষয়ে প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও রাজি হয়েছে চীন। যার ফলে পাকিস্তানও এমন ট্যাংক বানাতে পারবে।

গত কয়েকদিন আগেই চীনের গানসু প্রদেশে সামরিক মহড়া করেছে পাক সেনা ও লালফৌজ। চলতি বছরের আগস্টে জম্মু কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপে ক্ষুব্ধ চীন। ওই পদক্ষেপে উপত্যকাকে দুই ভাগ করে কেন্দ্রীয় শাসনের অধীন করেছে নয়াদিল্লি। দুটি অঞ্চলের একটি লাদাখ যাকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে বেইজিং।

কাশ্মীর ইস্যুতে প্রথম থেকেই পাকিস্তানের পক্ষে নেয়াই চীনের ওপর অসন্তুষ্ট ভারত। ভারত সফরের দু’দিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন জিনপিং।

বৈঠকের পর এক বিবৃতিতে চীন জানায়, জিনপিং ‘জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন। শুধু তাই নয়, এ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এমন যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করছে।’ এ বিবৃতির পরেই পাল্টা উত্তর দিয়ে নয়াদিল্লি বলেছে, অন্য কোনো দেশের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা উচিত নয়।

বিশ্লেষকদের মতে, ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে সামরিক সহায়তা দেবে চীন। ফলে কূটনৈতিক স্তরে দিল্লি-বেইজিং আলাপ-আলোচনা হলেও ভারতকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

৩০০ অত্যাধুনিক ট্যাংক পাচ্ছে পাকিস্তান

আপডেট টাইম ০৮:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯