সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৯

আন্তর্জাতিক ডেস্ক:: হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৬৯ জনে দাঁড়িয়েছে। আর এতে আক্রান্ত হয়েছে ৬৯ হাজারেরও বেশি।

করোনাভাইরাস আক্রান্তে মৃতদের মধ্যে ১৩৯ জনই চীনের হুবেই প্রদেশের বলে রোববার (১৬ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে আক্রান্ত হিসেবে পাওয়া যায়নি। তবে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৫ বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাস ‘কোভিড-১৯’ এ আক্রান্ত হয়েছেন।

গত বছরের শেষ দিকে চীনে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়।

চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট ৩জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার এশিয়ার বাইরে ইউরোপের দেশ ফ্রান্সে চীনা এক নারী পর্যটক করোনায় মারা যাওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

চীনা কর্তৃপক্ষ বলছে, প্রাণঘাতী এই প্রাদুর্ভাবে চিকিৎসা সেবা দেয়ার সময় অন্তত ১ হাজার ৭১৬ মেডিকেল কর্মী সংক্রমিত হয়েছেন। এছাড়া করোনায় সংক্রমিত হয়ে অন্তত ছয়জন চিকিৎসকও প্রাণ হারিয়েছেন। সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের ২৮টির বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৯

আপডেট টাইম ১২:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০