সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

পীরগঞ্জে আমবাগান ভেঙ্গে সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ

আজম রেহমান,সারাদিন ডেস্ক::জেলার পীরগঞ্জ উপজেলার ভেবরা গ্রামে মুকুল সমেত আমবাগান ভেঙ্গে সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাসন্ডি গ্রামের কাশেদ আলীর মালিকানাধীন ভেবরা গ্রামের ১৩৫ নং জেএল এর ১৩৯৯ দাগের ২৩ শতাংশ জমিতে লাগানো আমবাগানের ১৫০টি মুকুল আসা গাছ ভেঙ্গে ফেলে জবর দখলের চেষ্টা করা হয়েছে। কয়েকমাস আগে লাগানো আম্রপালি, লেংড়া ও বারিফোর গাছগুলিতে আমের মুকুল ধরলে প্রতিপক্ষরা বাগানের সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে গত ৮ মার্চ সকালে দলবদ্ধভাবে হামলা চালিয়ে বাগানের গাছগুলি ভেঙ্গে ফেলে। এ সময় জমির মালিক উপস্থিত হলে শশস্ত্র ব্যাক্তিরা তাকে অস্ত্র উচিয়ে হত্যার হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা ব্যর্থ হলে ক্ষতিগ্রস্ত কাশেদ আলী পিতা মৃত পোহাতু মোহাম্মদ, সাং বাসন্ডি বাদি হয়ে প্রতিপক্ষ জাহের উদ্দিন, আজিজুর রহমান, মোমিনুল ইসলাম, রিয়াজুল ইসলাম, রিপন আলী, দরিমান আলী, ও তসির উদ্দিনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন হেতু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

পীরগঞ্জে আমবাগান ভেঙ্গে সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ

আপডেট টাইম ০২:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০