সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সবাইকে -বিচারপতি নজরুল

মনসুর আহাম্মেদ ,ঠাকুরগাঁও ::ঠাকুরগাঁওয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সবাইকে এবং বাংলাদেশের সকল সাধারণ জনগণের আইন না মানার প্রবণতা দূর করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। ১৬ মার্চ রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা প্রদান করেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, আইন খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। আইন একটি দেশ ও জাতিকে সঠিক নিয়ম ও পথে পরিচালিত করতে সহায়তা করে। আমাদের আইন মেনে চলার মানসিকতা গড়তে হবে। তবেই আমরা সমাজের বিভিন্ন সমস্যা, অসংগতি ও বিশৃঙ্খলা দূর করে একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ দেশ ও জাতি গড়ার পথে এগিয়ে যেতে পারবো।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিচারপতি নজরুল ইসলাম বলেছেন, গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কোনো মানুষকে অপরাধী মনে হয়, তাকে হত্যা করবেন না; নির্যাতন করবেন না, তাকে পুলিশে সোপর্দ করুন।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছালামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) গোলাম ফারুক, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবির। এছাড়াও বক্তব্য দেন, অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা, অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু, অ্যাডভোকেট সারওয়ার হোসেন, অ্যাডভোকেট আলতাফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলে আলম কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুস সোবহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু। আলোচনা সভা শেষে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদেরকেও সম্মাননা দেওয়া হয়।পরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সবাইকে -বিচারপতি নজরুল

আপডেট টাইম ০২:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০